সিলেটে তালামীযের মুবারক র‌্যালিতে হামলা, আহত-১৬

Ayas-ali-Advertise
সিলেটে তালামীযের মুবারক র‌্যালিতে হামলা, আহত-১৬
সিলেটে তালামীযের মুবারক র‌্যালিতে হামলা, আহত-১৬।
সিলেটে তালামীযের মুবারক র‌্যালিতে হামলা, আহত-১৬
সিলেটে তালামীযের মুবারক র‌্যালিতে হামলা, আহত-১৬।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের মোগলাবাজারে তালামীযের মুবারক র‌্যালিতে হামলার ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। এ নিয়ে জাহানপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

তালামীয ও স্থানীয় সূত্র জানায়, পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে মোগলাবাজার ইউনিয়ন তালামীযের উদ্যোগে মুবারক র‌্যালির আয়োজন করা হয়। নির্ধারিত সময়ে র‌্যালি শুরু হয়। র‌্যালিটি জাহানপুর অতিক্রম করার সময় একটি টমটম র‌্যালির লাইনে প্রবেশের চেষ্টা করলে স্বেচ্ছাসেবকরা সাময়িকভাবে তাকে অপেক্ষা করতে বলেন।

এ সময় টমটমের এক যাত্রী র‌্যালিকে উদ্দেশ্য করে বিদ্রূপাত্মক মন্তব্য করেন। এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর জেরে ওই যাত্রী জাহানপুর থেকে দুই থেকে তিন শতাধিক লোক জড়ো করেন। তাদের হাতে লাঠি ছিল এবং তারা রেললাইনের পাথর সংগ্রহ করেন। এ সময় মোগলাবাজারের স্থানীয় সচেতন মহল ও পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়।

পরে মুবারক র‌্যালি নাতে রাসূল (সা.) পরিবেশন করে ফেরার পথে আবারও হামলার শিকার হয়। হামলাকারীরা লাঠিসোটা নিয়ে র‌্যালিতে আক্রমণ চালায়। মুরব্বিদের হস্তক্ষেপে তারা সরে গেলেও জাহানপুর থেকে বাজারগামী পথে পাথর নিক্ষেপ অব্যাহত রাখে। পাথরের আঘাতে অন্তত ২০ জন আহত হন বলে দাবি করেছেন দক্ষিণ সুরমা উপজেলা আল-ইসলাহর সহ-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান।

তিনি আরও জানান, রাতে এলাকাবাসীর মুরব্বি এবং মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা ঘটনাটি মীমাংসার চেষ্টা করছেন। তবে সন্তোষজনক সমাধান না হলে মামলা বা অভিযোগ দায়েরের বিষয়ে আলোচনা করা হবে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪