লুনার গাড়িতে হামলার ঘটনায় ওসমানীনগরের যুবলীগ নেতা কারাগারে

Ayas-ali-Advertise
লুনার গাড়িতে হামলার ঘটনায় ওসমানীনগরের যুবলীগ নেতা কারাগারে
যুবলীগ নেতা কামরুল ইসলাম। ছবি সংগৃহীত।
লুনার গাড়িতে হামলার ঘটনায় ওসমানীনগরের যুবলীগ নেতা কারাগারে
যুবলীগ নেতা কামরুল ইসলাম। ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের ওসমানীনগর থানা পুলিশ নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার গাড়ীতে হামলা ও ভাঙচুর মামলাসহ তিনটি মামলার ফেরারি আসামি উপজেলা যুবলীগ নেতা কামরুল ইসলামকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত কামরুল ইসলাম (৪২) উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের দাশপাড়া গ্রামের ইছবর আলীর ছেলে এবং উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানা পুলিশের একটি বিশেষ টিম তাকে দাশপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

ঘটনার পটভূমি অনুযায়ী, ২০২২ সালের ১৫ নভেম্বর বিকেল ৪টার দিকে বিএনপি নেত্রী তাহসিনা রুশদী লুনা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গোয়ালাবাজারে সমাবেশের প্রচারপত্র বিতরণ করতে যান। এ সময় উত্তর গোয়ালাবাজারের দাশপাড়া রোডে গাড়ীতে উঠার সময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা হামলা চালায়। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ চালালে বিএনপি নেতাকর্মীরা তাঁকে রক্ষা করেন। হামলায় বেশ কয়েকজন বিএনপি নেতা-কর্মী আহত হন।

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর সিলেট আদালতে বিএনপি নেতা মন্নান বক্স বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় কামরুল ইসলামকে ৩ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, “বুধবার রাতে বিশেষ অভিযানে যুবলীগ নেতা কামরুলকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪