অনলাইন নিউজ পোর্টাল ‘বিশ্বনাথের ডাক’র উদ্বোধন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

11 1বিশ্বনাথনিউজ২৪ :: ‘বিশ্বনাথের ডাক ২৪ ডটকম’ নামে নতুন একটি অনলাইন নিউজ পোর্টাল যাত্র শুরু করেছে। সোমবার (১৭ জুন) বিকেলে বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারে আনুষ্ঠানিকভাবে পোর্টালটির শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন- ডিজিটাল বাংলাদেশ গড়ে প্রধানমন্ত্রী শেখহাসিনা বিশ্বে বিরল উদাহরণ সৃষ্টি করেছেন। তথ্য প্রযুক্তির অভাবনীয় সাফল্যের কারণে বাংলাদেশ আজ দূর এগিয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেকেই ব্যঙ্গ করে সমালোচনা করতেন। এখন তারাই তথ্য প্রযুক্তির উন্নয়নে ডুবে গেছেন। ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
নিউজ পোর্টালের সম্পাদক মন্ডলীর সভাপতি জবেদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম। উদ্বোধকের বক্তব্য রাখেন- অনলাইন ভিত্তিক সিলটিভি’র প্রধান সম্পাদক আল-আজাদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আ ফ ম সাঈদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিউজ পোর্টালের সহকারী বার্তা সম্পাদক আব্দুস সালাম।
সম্পাদক এ এইচ এম ফিরোজ আলী ও স্টাফ রিপোর্টার হাসান বিন ফাহিমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ বার্তার সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, দৈনিক ইত্তেফাক ও সবুজ সিলেট পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি তজম্মুল আলী রাজু, পোর্টালের পৃষ্টপোষক আব্দুল জলিল জালাল, সাবেক ছাত্রলীগ নেতা সিতার মিয়া ।
এসময় উপস্থিত ছিলেন- প্রবীন সাংবাদিক আব্দুল আহাদ, আওয়ামী লীগ নেতা ডাক্তার শাহনুর হোসাইন, বশির আহমদ, মাষ্টার হানিফ আলী, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু, চ্যানেল এস’র বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের, দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি আশিক আলী, দৈনিক সিলেটের ডাক পত্রিকার বশ্বনাথ প্রতিনিধি এবং বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক এমদাদুর রহমান মিলাদ, অনলাইন ভিত্তিক কেটিভি’র বিশ্বনাথ প্রতিনিধি রুহেল উদ্দিন, দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি আব্বাস হোসেন ইমরান, দৈনিক মানব জমিন পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি আখতার আহমদ সাহেদ, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি পাভেল সামাদ, বিশ্বনাথের ডাক ডটকম’র নির্বাহী সম্পাদক শায়ীর খান্দানী, বার্তা সম্পাদক আবু সুফিয়ান, পৃষ্টপোষক তালুকদার মো. ফয়জুল ইসলাম, কামাল আহমদ, যুবলীগ নেতা রুহেল খান, আমির আলী, নোমান আহমদ, রফিক আলী, ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ ও নাঈম আহমদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪