বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্বনাথ মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ইমরান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ দৌলত হোসেন, ট্রাস্টি সিরাজুল ইসলাম হাজারী, আবুল খায়ের আলী ও আব্দুস সোবহান ফারুকের পৃষ্ঠপোষকতায় এ গণ-ইফতার আয়োজন করা হয়। সামাজিক ও মানবিক সংগঠন ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশন’ সার্বিক সহযোগিতা প্রদান করে।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিপন আহমদের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন।
বক্তারা বলেন, প্রবাসীরা সব সময় বিশ্বনাথ প্রেসক্লাবের বিভিন্ন সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় ধনী-গরিব নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে গণ-ইফতারের এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। সমাজে ভেদাভেদ দূর করে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন।
ইফতার মাহফিলে বিশ্বনাথ প্রেসক্লাব ও রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, প্রবাসীদের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান।
গণ-ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সংগঠক জবির আহমদ নাজমুল, কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, আব্দুস সালাম মুন্না, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ ও হাবিবুর রহমান। এছাড়া রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, প্রচার সম্পাদক খলিলুর রহমান, সহ-প্রচার সম্পাদক হাবিবুর রহমান মামুন, মাহিন খান, অফিস সম্পাদক ক্বারী সুয়াইব, কার্যকরী পরিষদ সদস্য নাহিদ সুয়েব ও মো. আল-আমিন, সাধারণ সদস্য শরিফুল ইসলাম, মাহিদ আহমদ, নাহিদ আহমদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।





