বিশ্বনাথে ৩ সাংবাদিক সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
1072
1072
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে ৩ সাংবাদিক সংগঠন—বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাতে পৌর শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় তিন সংগঠন যৌথভাবে সাংবাদিকতার মৌলিক বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন। এ সময় অপসাংবাদিকতা দূর করা, সাংবাদিকদের হয়রানির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি এম. আর. টুনু তালুকদার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বর্তমান সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া, মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য আফজল মিয়া এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল হাসান, হাবিবুর রহমান ও আব্দুল্লাহ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪