কোম্পানীগঞ্জ থেকে সাড়ে ৩ লাখ টাকার মদর উদ্ধার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

10258-300x187সিলেট : সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভোররাতে কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম কালাইরাগ নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় মাদকগুলো উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিজিবি ৫ ব্যাটেলিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির হাবিলদার মো. হুমায়ূন কবির।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২৩৫ বোতল মদ ও ২ বোতল সুপার স্ট্রং বিয়ার।

সোমবার ভোরে সীমান্ত পিলার ১২৫১/২৫ থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম কালাইরবাগ মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় মাদকগুলো উদ্ধার করা হয়।
বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪