পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিশ্বনাথ পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সর্বস্তরের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম।
এক শুভেচ্ছা বার্তায় শাহ আবুল কালাম বলেন, ‘পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, মানবতা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। কোরবানির মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা যেন সমাজের সকল ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবার কোরবানি কবুল করুন এবং সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন।’
পৌরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রিয় পৌরবাসী, আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমার পথচলার মূল শক্তি। আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আমি আপনাদের আন্তরিক সমর্থন, পরামর্শ ও নেক দোয়া কামনা করছি।’
বিশ্বনাথের উন্নয়ন নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে এই সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আরও বলেন, ‘ইনশাআল্লাহ, আগামীতে আপনাদের সবাইকে সাথে নিয়ে এবং আপনাদের পাশে থেকে একটি আধুনিক, সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব বিশ্বনাথ পৌরসভা গঠনে আমি কাজ করে যেতে চাই।’
শাহ আবুল কালাম বর্তমানে যুক্তরাজ্যের ওল্ডহ্যাম বিএনপির যুগ্ম সম্পাদক, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশ্বনাথ সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)’র বিশ্বনাথ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বার্তার শেষাংশে তিনি পুনরায় বিশ্বনাথের সর্বস্তরের জনতাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।





