মনসুরুল হকের মৃত্যুতে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের শোক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আ স ম মনসুরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) নেতৃবৃন্দ। এক শোকবার্তায় তারা এই প্রবীণ সাংবাদিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাকে হারিয়ে শোকাহত হওয়া পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক প্রকাশকারীরা হলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাভেল সামাদ, সদস্য লোকমান হোসেন, মশিউর রহমান, মাশুক নাঈম, কামরুল আশিকী। -প্রেসবিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪