আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বালাগঞ্জ উপজেলা যুবদলের প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা যুবদলের ঘোষিত কর্মসূচি সফলের লক্ষ্যে শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৪টায় বালাগঞ্জ উপজেলা সদরে যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পরে বালাগঞ্জ বাজারে দেশের জ্বালানি সংকট বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
বালাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল হক মেম্বারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশাহিদ আহমদ, রেজাউল ইসলাম তাহিল, উপজেলা যুবদলের সদস্য আব্দুল আজিজ, শাহিন সেলিম, সুহেল আহমদ, সুমিম আহমদ, খালেদ আহমদ, খোকন আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আব্বাস তালুকদার, পূর্ব পৈলনপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি শামিম আহমেদ, সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আফাজ মিয়া, বোয়ালজুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রুহেল আহমদ, সহ-সভাপতি নূরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক শফিক নূর, দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন টিটু, সহ দপ্তর সম্পাদক কয়েস আহমদ, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহরিয়ার আহমেদ খালেদ, সিনিয়র সহ-সভাপতি শেখ মিসবাহ উদ্দিন, সহ-সভাপতি শাহ নেওয়াজ রাজিব, সহ সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, বালাগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলী আহমদ, সহ-সভাপতি আব্দুর রহিম, সহ সাধারণ সম্পাদক আনোয়ার আহমদ, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ, যুবদল নেতা আফজল আহমদ, সুমন আহমদ, মাসুম আহমদ, নূরুল ইসলাম, রাজু আহমদ ও ছালেহ আহমদ প্রমুখ।
সভায় দেশের জ্বালানি সংকটের বিষয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের জ্বালানি নীতি ও ব্যবস্থাপনা, দায়মুক্তি আইন, রামপাল বিদ্যুৎকেন্দ্র, এলএনজি আমদানি নির্ভরতা, অতিরিক্ত গ্যাস উত্তোলন এবং গ্যাস সরবরাহের সংকট নিয়ে সমালোচনা করা হয়। সভা শেষে লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ জানান, ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে এলএনজি সরবরাহ বিঘিœত হওয়া ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ জ্বালানি সংকট মোকাবিলায় বর্তমান সরকারের গৃহীত উদ্যোগ, গ্যাস ও এলএনজি সরবরাহ সচল রাখা, বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার বিষয়ও উল্লেখ করেন।







