জিয়া মঞ্চ স্পেন কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন বিশ্বনাথের মনোয়ার হোসেন

Facebook
Twitter
WhatsApp

জাতীয়তাবাদী দল জিয়া মঞ্চ স্পেন কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন সিলেটের বিশ্বনাথের মনোয়ার হোসেন। তিনি দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের মরহুম আব্দুল মোতালিবের কনিষ্ঠ পুত্র। স্পেন কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় মনোয়ার হোসেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক হিসেবে বিদেশে দলের কাজ করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। বিদেশের মাটিতে জিয়া মঞ্চের একটি শক্তিশালী অবস্থান সৃষ্টি করব, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবালের নির্দেশে আজমল আলীকে সভাপতি, হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক এবং মনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট জিয়া মঞ্চ স্পেন শাখার কমিটি গঠন করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪