বিশ্বনাথ প্রেসক্লাবে এএসপি রফিকুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: এএসপি পদে পদোন্নতি লাভ করায় বিশ্বনাথ থানার সাবেক অফিসার ইন-চার্জ (ওসি) মো. রফিকুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এএসপির সম্মানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু’র পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মাহি।
এএসপি মো. রফিকুল হোসেন বলেন, বিশ্বনাথকে আমি নিজের বাড়ি মনে করি। বিশ্বনাথের আত্বীয়তায় আমি মুগ্ধ। আর প্রেসক্লাব এবং সাংবাদিকদের আমি নিজের ভাইয়ের মতো দেখি। সুযোগ পেলেই আমি ছুটে আসি বিশ্বনাথে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক খালেদ সাইফুল্লাহ, প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম, সংবাদকর্মী আহমদ আলী হিরণ, এএসপি পুত্র মো. ফাহিম হোসেন, ব্যবসায়ী তোরাব আলী, সংগঠক তাজুল ইসলাম, লাল মিয়া প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪