প্যারিসে বিশ্বনাথের ফয়ছল আহমেদ নি/খোঁজ : উদ্বিগ্ন পরিবার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

ফ্রান্সের প্যারিসে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দক্ষিণ কাটলীপাড়া গ্রামের মস্তাব আলী টেইলারের ছেলে, সকলের পরিচিত ও প্রিয় মুখ ফয়ছল আহমেদ গত ১৪ অক্টোবর থেকে নি/খোঁজ রয়েছেন। কয়েকদিন ধরে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁর পরিবার, বন্ধু-বান্ধব ও এলাকাবাসি।

​পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ই অক্টোবর ফ্রান্সের প্যারিস থেকে হঠাৎ নিখোঁজ হন ফয়ছল আহমেদ। এরপর থেকে তাঁর ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে এবং তাঁর সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

​তাঁর সন্ধান পেতে প্যারিসের স্থানীয় প্রশাসন এবং সেখানে বসবাসরত বাংলাদেশি ও সিলেটসহ বিশ্বনাথের সকল প্রবাসীর সহযোগিতা কামনা করেছে ফয়ছলের পরিবার।

কোনো হৃদয়বান ব্যক্তি যদি তাঁর সন্ধান পেয়ে থাকেন বা তাঁকে কোথাও দেখে থাকেন, তবে দ্রুত 0758014636 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪