বিশ্বনাথে ছাত্র জমিয়ত জামিয়া মাদানিয়া শাখার শপথ ও পরিচিতি অনুষ্ঠান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া বিশ্বনাথ শাখার চলতি শিক্ষাবর্ষ শেসনের নতুন কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাদ জোহর জামিয়ার আল আশরাফ মিলনায়তনে শাখা সভাপতি মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওলীউর রহমান ও সহ সম্পাদক মিজনুর রহমানে যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি, কেন্দ্রীয় জমিয়ত নেতা প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ।বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুল করীম, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা জাহিদুর রহমান। ছাত্র জমিয়ত জামিয়া শাখার তথ্য-প্রযুক্তি সম্পাদক হাফিজ আলীনূরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শপথ ও পরিচিতি পর্ব পরিচালনা করেন শাখা নির্বাহী সভাপতি হাসান বিন ফাহিম।

অন‌্যান‌্যের বক্তব্য রাখেন উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি মাওলানা জিয়াউল হক, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, প্রচার সম্পাদক আবু ইউসুফ তালহা, পাঠাগার সম্পাদক সুফিয়ান আহমদ, জামিয়া শাখার সহ সম্পাদক হাফিজ তাহমিদ হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক নূর আলম, অর্থ সম্পাদক আল আমীন, সহ সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, সাহিত্য সম্পাদক খাইরুল বাশার, সহ সাংস্কৃতি সম্পাদক তারেক মাহমুদ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সহ সভাপতি মাওলানা মুখতার হুসাইন, সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুল কাদির, উপজেলা ছাত্র জমিয়তের সহ সম্পাদক ফরিদ আহমদ ফেরদাউস, সহ সাংগঠনিক সম্পাদক সালমান চৌধুরী প্রমূখ। অনুষ্টানে ছাত্র জমিয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বিশ্বনাথ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রুবেল ছাত্র জমিয়তে যোগদান করেন। -বিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪