সিলেটের বিশ্বনাথে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নতকরণ এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিয়ে এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ মে) কলেজ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্টানের গভর্নিং বডির সভাপতি ময়নুল হকের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষানুরাগী সদস্য মুনায়েম খান, একলিময়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফখর উদ্দিন, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম হেকিম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওসার খান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমির উদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির সহ-ক্রীড়া সম্পাদক কাওসার আহমদ তুলাই, বিশিষ্ট মুরব্বি আব্দুল হামিদ ও তাজুল ইসলাম, কলেজের শিক্ষক প্রতিনিধি আব্দুল মুমিন, প্রবাসী আজাদ নুর, অভিভাবক সদস্য আব্দুস শহিদ এবং কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী আশরাফ আহমদ।
সভাপতির বক্তব্যে ময়নুল হক কলেজের শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী জাহিদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য নুরুল হক মেম্বার, সুহেল আহমদ সেবুল মিয়া, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।









