ব্রুনাইয়ে নিহত বিশ্বনাথের কনু মিয়ার দাফন সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: মধ্যপ্রাচ্যের দেশ ব্রুনাইয়ে নিহত বিশ্বনাথের কনু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় খাজাঞ্চী ইউনিয়নের গোবিন্দনগর (বিলপার) গ্রামের পূর্বের মাঠে এই জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজের ইমামতি করেন রাজাগঞ্জ বাজার হাফেজি মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোস্তফা আহমদ।

জানাযায় স্থানীয় ইউপি চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, প্যানেল চেয়ারম্যান সিরাজ উদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সাংবাদিক এইচএম ফিরোজ আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য আব্বাস হোসেন ইমরান প্রমুখ সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ অংশগ্রহন করেন।

গোবিন্দনগর (বিলপার) গ্রামের কনু মিয়া গত ১৭ সেপ্টেবর ব্রুনাইয়ে তিন তলা নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কাজের সময় অসাবধানতাবশত পা পিছলে তিন তলার ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হলে সে দেশের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং তার মাথায় অস্ত্রোপচারও করা হয়।  পরদিন গত ১৮ সেপ্টেবর রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালেই তিনি মারা যান। গতকাল বুধবার দিবাগত মধ্য রাতে মালেশিয়ার বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকা শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে এসে পৌছে। অস্বচ্ছল পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ধারদেনা করে প্রায় ১০মাস পূর্বে ব্রুনাইয়ে পাড়ি জমিয়েছিলেন তিন সন্তানের জনক কনু মিয়া। তার মৃত‌্যুতে পরিবারে বিরাজ করছে শোকের মাতম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪