বাসিয়া নদী দখলমুক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: হুমায়ুন কবির

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে শিক্ষা, যোগাযোগ, কৃষিসহ ব্যাপক উন্নয়ন কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাজেট প্রণয়নের পর সবাইকে সাথে নিয়ে মিলেমিশে জনস্বার্থে উন্নয়ন-অগ্রযাত্রায় ভূমিকা রাখবো।

সোমবার (১১ মে) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় স্থানীয় বাসিয়া নদী নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ বিষয়ে প্রশাসন ও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। নদীর সীমানা নির্ধারণ ও খনন প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রয়েছে। পানি কমে গেলে দ্রুত কাজ শুরু করা হবে। একই সঙ্গে নদীকে অবৈধ দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী কঠোর অবস্থানে রয়েছেন। পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলছুম রুবির সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান ও যুবদল নেতা রুমেল আলীর যৌথ পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংযুক্ত আরব আমিরাত ঢাকা দূতাবাস ও বিদেশী সহায়তা অফিসের পরিচালক রাশেদ আল-মাইল আল-জাবি, বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক খন্দকার।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদীন, আমেরিকা প্রবাসী মুজিব আহমদ মনির, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম নূর উদ্দিন, বিএনপি নেতা বাদশা মিয়া, রফিকুল আলম ইকবাল, মতছির আলী, মাহতাব উদ্দিন, হারিছ আলী, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ, আফতাব উদ্দিন, তারেক আহমদ, জাকির হোসেন, মাসুক মিয়া, নজরুল ইসলাম, সুলতান মারজান, মহিলা দলের নেত্রী ঝুমুর সুলতানা, নুরুন নাহার ইয়াছমিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, ছাত্রদল নেতা সাফি আহমেদ, আলমগীর ও আফজল হোসেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪