বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাজ্যে প্রতিবাদ সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

gator4006.hostgator.com5265বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদে চৌধুরীর উপর সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে রবিবার যুক্তরাজ্যের কিথলী শহরের বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন কার্যালয়ে যুক্তরাজ্যস্থ বিশ্বনাথবাসীর উদ্দ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি লিডার মুজাহিদ আলীর সভাপতিত্বে ও কিথলী টাউন কাউন্সিলর নেছার আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন  সাবেক লর্ড মেয়র হাজী খাদিম হোসেন, ব্রাডফোর্ড টাউনের ডেপুটি লর্ড মেয়র আবিদ হোসেইন, আনছার আলী, হাজী সুনু মিয়া, ছালেহ আহমদ, কবির উদ্দিন, আকদ্দুছ আলী, মঈনুল হোসেইন আঙ্গুর, কাউন্সিলর ফুলজার আহমদ, রুহেল মিয়া, নজরুল ইসলাম, আব্দুর রহিম রঞ্জু, আজিজুর রহমান সাবু, মুজিবুর রহমান মুজিব, শেখ জালাল উদ্দিন, জয়নাল আবেদীন বাবুল, নুর আলী, আব্দুল জলিল, আনোয়ার আলী সহ প্রমুখ। সভার শুরুত্বে কোরআন তেলাওয়াত করেন হাজী তৈমুজ আলী।

সভায় বক্তারা বিশ্বনাথের জনগণের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের উপর দিন দুপুরে এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। অভিলম্বে এই হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের দাবী জানান।

বক্তারা আরও বলেন, একজন উপজেলা চেয়ারম্যানের উপর এই ধরনের হামলায় প্রমাণ হয় বিশ্বনাথ সহ বাংলাদেশের আইন শৃঙ্খলার চরম অবনতি গঠছে। গণতন্ত্র আজ বাংলাদেশে ভুলন্টিত হচ্ছে। বিশ্বনাথের প্রশাসনকে এই সব সন্ত্রাসীদের শক্তহাতে মোকাবিলা করার জন্য সভা থেকে জোর দাবী জানানো হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪