প্রবাসীদের অধিকার আদায়ে জোরালো ভূমিকার অঙ্গীকার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের

Ayas-ali-Advertise
প্রবাসীদের অধিকার আদায়ে জোরালো ভূমিকার অঙ্গীকার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের
প্রবাসীদের অধিকার আদায়ে জোরালো ভূমিকার অঙ্গীকার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের।
প্রবাসীদের অধিকার আদায়ে জোরালো ভূমিকার অঙ্গীকার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের
প্রবাসীদের অধিকার আদায়ে জোরালো ভূমিকার অঙ্গীকার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের।
Facebook
Twitter
WhatsApp

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের দাবি-দাওয়া ও অধিকার আদায়ে আরও জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নেতৃবৃন্দ। এ লক্ষ্যে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে এবং সংগঠনের সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক, পেশাজীবী ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সাউথ ইস্ট রিজিওনের কনভেনর হারুনার রশিদের সভাপতিত্বে এবং সংগঠনের জয়েন্ট কনভেনর সৈয়দ এম করিম সায়েম ও আব্দুল বাসিত রফির যৌথ পরিচালনায় ইফতার-পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের পেট্রন ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসানাত এম হোসাইন এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের পক্ষে ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ মোহাম্মেদ এবং কমিউনিটি ব্যক্তিত্ব ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কমিটির কনভেনর মনসুর আহমদ মকিস, কো-কনভেনর মসুদ আহমদ এবং মেম্বার সেক্রেটারি ড. এম মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, গ্রেটার সিলেটের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কয়সর আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হক, সাংবাদিক রেজা আহমদ ফয়সল চৌধুরী শুয়েব, মাওলানা আব্দুল কাদের সালেহ, কমিউনিটি ব্যক্তিত্ব সাদিক আহমদ, সাউথ ইস্ট রিজিওনের কো-কনভেনর জামাল উদ্দিন, সাউথ ওয়েলস রিজিওনের কনভেনর মুজিবুর রহমান মুজিব ও কো-কনভেনর শাহ সাফি আহমদ, কেন্ট রিজিওনের সভাপতি মাওলানা রফিক আহমদ, ব্যারিস্টার মোহাম্মদ শহীদ, মাওলানা মাহমুদ আলী, সাংবাদিক আব্দুল কাইয়ুম, খালেদ মাসুদ রনি, বদরুল ইসলাম, সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট কনভেনর নুরুল ইসলাম, হেলেন ইসলাম, কদর উদ্দিন, আব্দুর রহিম রঞ্জু, টিভি প্রেজেন্টার হেনা বেগম, খালেদ খান, আজম আলী, শাহ চেরাগ আলী, আজিজুল আম্বিয়া, ফারহান সাদিক খান, সুলতানা রশিদ জলি, মুন কুরেশি, রুবি বেগম, আসমা মতিন, লুপা বেগম, উর্মি বেগম, দীপা বেগম, মাধবী, সোপান আহমদ, আফতাব আহমদ, মিসেস জেসিকা চৌধুরীসহ অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে প্রবাসীদের অধিকার ও দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে ভবিষ্যতে সংগঠনকে আরও সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, প্রবাসীদের ঐক্য সুদৃঢ় করা, সামাজিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং বাংলাদেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক আরও শক্তিশালী করতে সংগঠনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইফতারের আগে মুসলিম উম্মাহর ঐক্য, বাংলাদেশের অগ্রগতি ও কমিউনিটির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদ আলী।

ইফতার পরবর্তী সাংগঠনিক সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিওনের অধীনে কয়েকটি ব্রাঞ্চের কমিটি অনুমোদন করা হয়।

ইস্ট লন্ডন ব্রাঞ্চের সভাপতি হিসেবে শাহ চেরাগ আলী, সিনিয়র সহ-সভাপতি আজম আলী, সহ-সভাপতি আজিজুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল বাসিত রফি, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন ও সিনিয়র যুগ্ম সম্পাদক জোবায়ের কিবরিয়ার সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

নর্থ লন্ডন ব্রাঞ্চের সভাপতি হিসেবে গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিন, সহ-সভাপতি হেনা বেগম, তুহিন আহমদ, রুহুল আমিন ও আব্দুল মালিক এবং সাধারণ সম্পাদক সৈয়দ ফরহাদ ও সিনিয়র যুগ্ম সম্পাদক দৌলত হোসেনের সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

এছাড়া এসেক্স ব্রাঞ্চের আহ্বায়ক হিসেবে তৌরিস আহমদ, সদস্য সচিব নুরুল ইসলাম, জয়েন্ট কনভেনর হেলেন ইসলাম ও ফারহান সাদিক খান এবং সদস্য জুবেল আহমদ বেলালের সমন্বয়ে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

সভায় আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪