জগন্নাথপুর প্রেসক্লাবের সভা অনুষ্টিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সভাশুক্রবার বিকেল ৩টায় জগন্নাথপুর প্রেসক্লাবের সভা অনুষ্টিত হয়েছে। প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া। সভায় আগামী ১৫ ডিসেম্বর প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে সদস্য অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসক্লাবে সদস্য হতে আগ্রহীদের ১০ ডিসেম্বরের মধ্যে স্ব স্ব পত্রিকার পরিচয় পত্রের ফটোকপি, ২কপি পাসপোর্ট সাইজের ছবি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির যে কোন একজনের সুপারিশসহ সভাপতি/সাধারন সম্পাদক বরাবর আবেদন করতে হবে। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল তাহিদ, আব্দুল ওয়াহিদ, সাধারন সম্পাদক মো: হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ রিয়াজ রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াকুব মিয়া প্রমূখ। -বিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪