বিশ্বনাথে জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে মারামারি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার নজরুল ইসলাম কাউসার উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের আব্দুল মালিকের ছেলে।
​সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বিশ্বনাথ পৌর শহরের পুরানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের একটি মারামারি মামলায় (জিআর-৯৮/২৪) আদালত নজরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার পুলিশ পুরানবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ‘গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মঙ্গলবার (২৮ এপ্রিল) আদালতে প্রেরণ করা হবে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪