বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের উত্তর বিশ্বনাথ – আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রামপাশা ইউনিয়নের রামপাশা (কোনাপাড়া) গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ নেছার আহমদ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে বিশ্বনাথের বিশিষ্ট এই শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।
এক শোকবার্তায় বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষে শোক প্রকাশকারীরা হলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মোঃ রহমত আলী, মিজানুর রহমান মিজান,কাজী মোঃ জামাল উদ্দিন, জাকির হোসেন কয়েছ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রণন্জয় বৈদ্য অপু,এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোঃ নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহীদুর রহমান, অসিত রঞ্জন দেব, মোঃ জামাল মিয়া, মোঃ আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম,আহমদ আলী হিরন, সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, মোস্তাক আহমদ মোস্তফা ও মোঃ জাহান মিয়া।






