সিডস অফ সাদাকার মানবিক উদ্যোগে বিশ্বনাথে অসহায় বিধবাকে ঘর উপহার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ধলীপাড়া গ্রামের এক অসহায় বিধবাকে নতুন বসতঘর উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সিডস অফ সাদাকা।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটির বাস্তবায়িত “সেল্টার প্রজেক্ট”-এর আওতায় নির্মিত ঘরটি উপকারভোগী তাজিবুন নেছার কাছে হস্তান্তর করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা আমীর ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন জামায়াতে ইসলামির আমীর মোহাম্মদ আব্দুল আলী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মাষ্টার রেনু মিয়া। এছাড়া সিডস অফ সাদাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধি হাবিবুর রহমান আবিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে কফিল উদ্দিন, আসিক আলী, অলিউর রহমান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

নতুন ঘর পেয়ে উপকারভোগী তাজিবুন নেছা সিডস অফ সাদাকার সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪