সিলেটে মাদরাসাছাত্রকে মারধরের অভিযোগে অধ্যক্ষ কারাগারে

Ayas-ali-Advertise
সিলেটে মাদরাসাছাত্রকে মারধরের অভিযোগে অধ্যক্ষ কারাগারে
সিলেটে মাদরাসাছাত্রকে মারধরের অভিযোগে অধ্যক্ষ কারাগারে।
সিলেটে মাদরাসাছাত্রকে মারধরের অভিযোগে অধ্যক্ষ কারাগারে
সিলেটে মাদরাসাছাত্রকে মারধরের অভিযোগে অধ্যক্ষ কারাগারে।
Facebook
Twitter
WhatsApp

সিলেটে এক মাদরাসার অধ্যক্ষকে ১১ বছরের এক ছাত্রকে শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অধ্যক্ষের নাম লোকমান আহমদ (৫০)। তিনি আখালিয়া নতুনবাজার এলাকার হুসাইন আহমদের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে জালালাবাদ থানার একটি দল মইয়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযোগে জানা যায়, আখালিয়া নতুনবাজারস্থ মাদরাসাতুল কুরআন ওয়াস সুন্নাহ-এর অধ্যক্ষ লোকমান গত ২ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে ক্লাস চলাকালীন এবং পরদিন ৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে অফিসকক্ষে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে মারধর করেন। এতে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

ওই শিক্ষার্থী ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে মাদ্রাসাটির হিফজ বিভাগে পড়াশোনা করছে। নির্যাতনের বিষয়টি সে পরিবারের সদস্যদের জানালে ৩ সেপ্টেম্বর তার পরিবার মাদ্রাসায় গিয়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় নির্যাতিত শিক্ষার্থীর মা বাদী হয়ে শিশু নির্যাতন আইনে জালালাবাদ থানায় একটি মামলা (নং ৪/১১৭) দায়ের করেন।

মামলার পর আটক লোকমান আহমদকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪