সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু

Ayas-ali-Advertise
সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু
সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু।
সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু
সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু।
Facebook
Twitter
WhatsApp

সিলেটে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে নগরীর বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৫-৩৯৬২) বিমানবন্দরের দিকে যাচ্ছিল। একই সময়ে দুটি মোটরসাইকেল (সিলেট মেট্রো ল ১২-৩৩০৭ ও সিলেট মেট্রো ল ১২-৩৫৫৬) আম্বরখানার দিক থেকে আসছিল। পথে মালনীছড়া এলাকায় ট্রাকটির সঙ্গে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী এক যুবক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতের নাম ফাহাদ (২০)। তিনি শাহপরাণ থানার বাহুবল আবাসিক এলাকার বাসিন্দা এবং আব্দুল হকের ছেলে।

দুর্ঘটনায় আহত তিনজনকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে নিহত ফাহাদের ভাইও রয়েছেন বলে জানা গেছে।

রাত ১টার দিকে ঘটনাস্থল থেকে বিমানবন্দর থানার এসআই আতিক সাংবাদিকদের জানান, নিহত যুবকের মরদেহ ট্রাকের নিচে চাপা পড়েছিল, সেটি উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪