মানুষ বাঁচে স্বপ্ন দেখে,
চোখে আশার আলো;
আপন বুকে সাহস রেখে,
যুদ্ধে নেমে এলো।
মানুষ বাঁচে মায়া পেয়ে,
আপন-পরের টানে;
ক্ষমা-ত্যাগ-মহত্ত্ব নিয়ে,
জায়গা নেয় প্রাণে।
মানুষ বাঁচে বিশ্বাস রেখে,
স্রষ্টা এবং সৃষ্টিতে;
দুঃখ-সুখের স্পর্শ মেখে,
তুষ্ট আপন দৃষ্টিতে।
মানুষ বাঁচে কর্ম গুণে,
জীবন বাজি রেখে;
মহৎ কাজে প্রশংসা শুনে,
বিশ্ব চেয়ে দেখে।








