হিমালয়ের বুক চিরে আসিতেছে নুয়ে,
পাহাড় পর্বত, জলাধার একাকার হয়ে।
ভাসিলো ফুল, ডুবিলো স্থল,
থৈ থৈ পানি সাগরে মিশিতেছে অনর্গল।
ছুটিলো ঝর্ণা, নদী বলে আর না,
ভাঙ্গিলো দুইকুল পদ্মা ও মেঘনা।
অসহায়ের সম্বল করিয়া গ্রাস,
সৃষ্টি করিলো এক অরাজকতার ত্রাস।
পাইয়া পদ্মার ফারাক্কার সঙ্গ,
নি:স্ব করিলো বাংলার উত্তর-বঙ্গ।
কত যে মা-শিশুর জীবন দিয়া বিসর্জন,
ঠেকাইতে পারিলোনা পদ্মা ও যমুনার গর্জন।
লাশের গন্ধে ভরপুর জল ও স্থল,
আটকাইতে পারিলোনা কেহ সর্বনাশা পদ্মার ঢল।
আসিবার কালে, ভাষাহীন ক্ষুধার্ত, চোখে তার হাহাকার,
যাইবার কালে, যাহা পাইয়াছে, তাহা দিয়া করিয়াছে আহার।
এই বর্ষায় করিয়াছে কী কেহ এমনই আশা?
মানুষের চোখে মুখে শুধুই হতাশা।








