বাসিয়ার আর্তনাদ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথের বুক চিরে বয়ে চলা,
আমি নদী বাসিয়া।
আমাকে নিয়ে কতজন করছেন খেলা,
জনসমাগমে নির্দ্বিধায় হাসিয়া।

​আমি বাসিয়া পরিবেশ রক্ষাকারী,
আমাকে রক্ষায় নেই কারো মন।
কে শোনে কার আহাজারি,
করে সবাই আমায় জ্বালাতন।

​আমার বুকে নৌকা চলতো,
বাস করতো মাছ।
আর এখন? আমার পরিচয় কি দেব বলতো?
পাই শুধু দুর্গন্ধ আর ময়লার নির্যাস।

​আমাকে রক্ষায় নেই কারো পদক্ষেপ,
আছে শুধু সমাবেশ।
আমাকে বানিয়েছে ডাস্টবিন, আমার আক্ষেপ,
আমাকে বাঁচালেই কেবল বাঁচবে পরিবেশ

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪