পূর্ব গৌরীপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন আলম জয়ের উঠান বৈঠক

Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সিলেট জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা শাহিন আলম জয়ের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন সবুজ মিয়ার সাদেকপুরস্থ নিজ বাড়িতে তাঁর সভাপতিত্বে গত সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সিলেট জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা শাহিন আলম জয়। উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও স্থানীয় ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রানা মিয়া, ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আকু মিয়া, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ শফি, প্রবাসী বিএনপি নেতা শিপন আহমদ, বিএনপি নেতা আতিকুর রহমান, তুলা মিয়া, আবুল হোসেন, মো. সাহেব আলী, পূর্ব গৌরীপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ফয়েজ আহমদ, প্রচার সম্পাদক ফখরুল ইসলাম, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ, যুবদল নেতা দেলওয়ার আহমদ, খয়ের আহমদ ও পরিমল দাস প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ আদনান আহমদ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪