চাওয়ার ভাষা

Ayas-ali-Advertise
বাম পাশে লেখক মো: আনছার আলী ছবি। ডান পাশে প্রতীকি ছবি।
বাম পাশে লেখক মো: আনছার আলী ছবি। ডান পাশে প্রতীকি ছবি।
Facebook
Twitter
WhatsApp

ভূমিষ্ট হওয়া শিশুর হলে চাহিদা,
করবে সে কান্না;
মা তা ভালোই বুঝে মনটা সাদা,
অন্যে বুঝে না।

শৈশবে তার যখন কিছু প্রয়োজন,
মায়ের আচল টানে;
শত ব্যস্ততায়ও সাড়া দিল যখন,
শান্তি পেল প্রাণে।

কৈশোরকালে দূরন্ত চিত্তে ছুটে চলে,
রঙ্গিন পৃথিবীর মাঝে;
চাওয়ারকালে ফিরে আসে মায়ের আচলতলে,
সকাল-দুপুর-সাঝে।

যৌবনকালে যাই দেখে রঙ্গিন চোখে,
তাইতো ভালো লাগে;
কৌশলে জানান দিতে স্বজন রেখে,
মা-ই সবার আগে।

সংসার জীবনে হাসি কান্না সুখেও,
হৃদয়ে সুর বাঁজে;
স্ত্রী সন্তানের ভালো মন্দ দেখেও,
মায়ের মুখ খোঁজে।

সন্তান বৃদ্ধ বয়সে আসার পরে,
পায়না মায়ের ছোয়া;
অনুভবে চোখটি বন্ধ রেখে করে,
মায়ের জন্য দোয়া।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪