যুক্তরাজ্য যুবদলের নতুন নেতৃত্বকে বিশ্বনাথ উপজেলা ও পৌর ছাত্রদলের অভিনন্দন ও কেক কাটা

Facebook
Twitter
WhatsApp

যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ উপজেলা ও পৌর ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার সাধারণ সম্পাদক মো: এনামুল হক, বার্ণলি শাখার সভাপতি আব্দুস সালাম জুনেদ, ইস্ট লন্ডন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার আহমদ, খালেদুজ্জামান চৌধুরী এবং সহ সাধারণ সম্পাদক আহমদ আল মিজান মনোনীত হওয়ায় তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিশ্বনাথে আনন্দ সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ মাগরিব বিশ্বনাথ পুরান বাজারস্থ ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

​উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমেদ প্রবেলের সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব জাকির হোসেন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, আব্দুল কাইয়ুম ও নুর উদ্দিন সামি,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহ টিপু।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রবাসের মাটিতে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে যুক্তরাজ্য যুবদলের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বিশ্বনাথের যোগ্য ও ত্যাগী নেতৃবৃন্দ প্রবাসে বিভিন্ন ইউনিটে মূল্যায়িত হওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। নবনির্বাচিত এই নেতৃত্ব আগামী দিনে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন ও দলীয় কর্মসূচিতে প্রবাস থেকে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।”

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালমান আহমদ, সাধারণ সম্পাদক রহিম আলী, লামাকাজি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, যুগ্ম সম্পাদক সাকিব আহমদ ও রুমন আহমদ।

​এছাড়াও উপস্থিত ছিলেন অলংকারী ইউনিয়ন ছাত্রদল নেতা খালেদ আহমদ, আজাদ আলী, পৌর ছাত্রদল নেতা ইমন আলী, আসাদ আহমদ, ফয়সল, এমরান, শিপু, আরিফ আলী, সুলতান প্রমুখ নেতৃবৃন্দ।

​সভা শেষে নেতৃবৃন্দ আনন্দঘন পরিবেশে কেক কেটে যুক্তরাজ্য যুবদলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪