যুক্তরাজ‌্যে বিশ্বনাথের প্রবীণ মুরব্বী ইসহাক আলীর ইন্তেকাল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ইসহাক একাডেমীর প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মোজাহিদের পিতা রামপুর গ্রামের প্রবীণ মুরব্বী ইসহাক আলী (৮৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শুক্রবার (১ মে) ভোর ০৭:২২ মিনিটের সময় যুক্তরাজ্যের ব্ল‌্যাকবন্ড জনসন স্ট‌্যাডস্থ বাসায় ইন্তেকাল করেন।

ইসহাক আলী দীর্ঘদিন ধরে বার্ধক‌্যজনিত রোগে ভোগছিলেন। মৃত‌্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ৪ কন‌্যা, নাতি-নাতনী’সহ অসংখ‌্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। যুক্তরাজ‌্য সময় শুক্রবার বিকেল ৬টায় জানাযর নামাজ শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

এদিকে, ইসহাক একাডেমীর প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মোজাহিদের পিতা ইসহাক আলীর মৃত‌্যুকে শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র চেয়ারম‌্যান মো. মিছবাহ উদ্দিন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪