এনটিভি ইউরোপের জগন্নাথপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আব্দুল হাই

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘এনটিভি ইউরোপ’ এর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল হাই । এনটিভি ইউরোপ কর্তৃপক্ষ আজ ১২ ডিসেম্বর তাকে নিয়োগ পত্র প্রদান করেছেন।

মো: আব্দুল হাই দীর্ঘদিন ধরে দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট এর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়া অনলাইন নিউজ পোর্টাল “বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সহকাী সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং টেলিভিশন চ্যানেল এস ইউকে’র প্রতিষ্ঠাকালীন সময় থেকে ২০০৮ সাল পর্যন্ত জগন্নাথপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

এনটিভি ইউরোপ-এ জগন্নাথপুরের সংবাদ সংক্রান্ত প্রয়োজনে ০১৭১৫১৭৩০০১ মোবাইল নাম্বারে তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪