বিশ্বনাথে ভাই-ভাবি-ভাতিজার বিরুদ্ধে হামলার অভিযোগ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে আপন ভাই, ভাবি ও ভাতিজার বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভোলাগঞ্জ গ্রামের আব্দুল মুতলিবের পুত্র আব্দুল গফুর (৪৮) বাদী হয়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিশ্বনাথ থানায় এই অভিযোগ প্রদান করেন। অভিযুক্তরা হলেন- আব্দুল মুতলিবের বড় ভাই আব্দুন নুর (৫৫), তার স্ত্রী ইসকাই বেগম (৪৫) ও পুত্র মাহবুব (২৬)।

থানায় প্রদানকৃত লিখিত অভিযোগে আব্দুল গফুর উল্লেখ করেন- অভিযুক্তদের সাথে তার (গফুর) পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। একটি মামলায় অভিযুক্তরা গত রবিবার আদালতে হাজিরা দিয়ে বাড়িতে ফিরেই তাকে মারার জন্য খোজাখুজি করতে থাকেন। এরপর সোমবার সকাল সাড়ে ৯টায় বসত বাড়ির সামনের রাস্তায় বাদি আব্দুল গফুরকে একা পেয়ে মারধর করেন অভিযুক্তরা। তাদের অন্যায় অত্যাচারে তিনি অতিষ্ঠ হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন আব্দুল গফুর।

তবে অভিযুক্ত মাহবুব তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শামীম মুসা বলেন- অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪