বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র খুন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

fileনিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে এক মাদরাসার ছাত্র খুন হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলা সদরের নতুন বাজারস্থ হাবিবুর রহমানের বাসার গেইটের সামন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম সালমাল আহমদ (১৮)। সে উপজেলার সদরের নতুন বাজারস্থ জামিয়া ইসলামী দারুল উলূম মাদাদিয়া মাদরাসার ফজিলত ১ম বর্ষের ছাত্র। সে সিলেটের গোলাপঞ্জ উপজেলার বাঘমারা ইউনিয়নের পূর্বগাঁও গ্রামের ছোটন মিয়ার পুত্র। র্দীঘ চার বছর ধরে ওই মাদরাসায় সে লেখা পড়া করে আসছে বলে মাদসারা সূত্রে জানাগেছে।
বিষয়টি নিশ্চিত করে থানা ওসি আবদুল হাই বলেন, লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তবে নিহতের শরীরের বুকের মধ্যে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এটা হত্যা বলে তিনি জানান।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানাগেছে, নিহত ছাত্র দীর্ঘদিন ধরে মাদানিয়া মাদরাসার বোডিং থেকে লেখা পড়া করে আসছে। মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ওই বোডিং সে ছিল। কিন্তু এরপর আর সে বোডিং আসেনি। বুধবার সকালে তার মৃতদেহ মাদরাসা থেকে প্রায় ৪০০ গজ দূরে একটি বাসার সামনে পাওয়া যায়। ধারনা করা হচ্ছে বুধবার ভোর বেলার কোনো এক সময় তাকে খুন করা হয়েছে।

বাসার মালিক হাবিবুর রহমান বলেন, বুধবার ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা বাসার সামনে এক যুবকের লাশ দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। যুবককে খুন করে হয়ত বাসার সামনে কেউ ফেলে রেখে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে।
মাদরাসার শিক্ষক শহিদুর রহমান বলেন, নিহত যুবক তাদের মাদরাসার ছাত্র। তবে কে বা কাহারা তাকে খুন করেছে তা জানা নেই। তবে মঙ্গলবার রাত সে মাদরাসায় ছিল না বলে তিনি জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪