বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মতবিনিময়, সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও কাশেম

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সভায় স্থানীয় সাংবাদিকরা বাসিয়া নদী দখলমুক্ত করা, নদী ও আশপাশের ময়লা-আবর্জনা অপসারণ, পৌর শহরের যানজট নিরসন, বাইপাস সড়কের উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

মতবিনিময় সভায় ইউএনও জাহিদ বিন কাশেম বলেন, “বিশ্বনাথের মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে চাই। এমনভাবে কাজ করতে চাই, যাতে এখান থেকে বদলি হওয়ার পরও মানুষ আমাকে ভালো কাজের জন্য স্মরণ রাখেন। প্রশাসনের সেবামূলক কার্যক্রম সফল করতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”

তিনি আরও বলেন, উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট কাজে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ বিশ্বনাথকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউএনও জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, শিক্ষানবিস সদস্য মোস্তাক আহমদ মস্তফা, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি টুনু তালুকদার, সাবেক সভাপতি আশিক আলী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বর্তমান সাধারণ সম্পাদক ছালেহ আহমদ সাকী, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসীন এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।

সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, শিক্ষানবিস সদস্য জাহান মিয়া, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, বর্তমান কোষাধ্যক্ষ আব্দুস সালাম এবং সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল ইসলাম, মো. আব্দুল্লাহ, হাবিব আহমদ ও আরকুম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪