সিলেটের বিশ্বনাথে সামাজিক সংগঠন ‘পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করা হয়।
শনিবার (১৩ জুন) রাতে রশিদপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির আহ্বায়ক শেখ মো. আজাদ নতুন কমিটির নাম ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে আব্দুল মুমিন মামুনকে সভাপতি, সাহিদুল ইসলাম সাহিদকে সাধারণ সম্পাদক এবং আব্দুল আহাদকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
কমিটি ঘোষণার আগে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির আহ্বায়ক শেখ মো. আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন আব্দুল মুমিন মামুন, সাহিদুল ইসলাম সাহিদ, আব্দুস ছালাম, বাবুল কান্তি দাশ মেঘল, আসাদুজ্জামান নূর আসাদ, শেখ ফজর রহমান মেম্বার, আশিক আলী মেম্বার, শামীম আহমদ মেম্বার, আমির আলী, হাবিবুর রহমান হাবিব, এনামুল হক, তানিমুল ইসলাম তামিম, হোসাইন আহমদ প্রবেল, খলিলুর রহমান ও আমিম আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য নাজিম উদ্দিন রাহিন মেম্বার। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির সদস্যসহ এলাকার বিভিন্ন সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





