কিশোরীকে ১০দিন আটকে রেখে ধর্ষণ : বখাটে গ্রেফতার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে বসবাসকারী ১১ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ১০দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম (৩৭) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। সে সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলার সোনাতলা গ্রামের মেরাজ আলীর ছেলে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে বিশ্বম্বরপুর উপজেলার দুর্গম পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে ভিকটিম কিশোরীকে উদ্ধার ও বখাটে সাইফুলকে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ। এঘটনায় পাশবিকতার শিকার হওয়ার কিশোরীর পিতা বাদি হয়ে আটককৃত সাইফুলকে আসামি করে গতকাল শুক্রবার দুপুরে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

জানা গেছে, ভিকটিম ওই কিশোরীর পিতা বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারস্থ একটি সাটারিং দোকানের কর্মচারী। সেই সুবাদে দীর্ঘদিন ধরে পিতা-মাতার সঙ্গে সে বিশ্বনাথ উপজেলা সদরস্থ একটি কলোনীতে ভাড়াটিয়ে হিসেবে বসবাস করে আসছে। অভিযুক্ত বখাটে সাইফুল ইসলামও বিশ্বনাথে থাকার সুবাদে সে ওই কিশোরীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দেয়।

একপর্যায়ে কিশোরকে বখাকে সাইফুল ফুসলিয়ে তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুরে নিয়ে যায় এবং সেখানে তাকে ১০দিন আটকে রেখে জোরপূর্বক পাশবিক নির্যাতন করে। বিষয়টি কিশোরী মোবাইল ফোনের মাধ্যমে তার পিতাকে অবহিত করলে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ অভিযোগের প্রেক্ষিতে বিশ্বনাথ থানার একদল পুলিশ সুনামগঞ্জ গিয়ে অভিযান চালিয়ে বখাটে সাইফুলকে আটক ও ভিকটিমকে উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে আসে। এরপর শুক্রবার দুপুরে আটককৃত সাইফুলকে আসামী করে বিশ্বনাথ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভিকটিমের পিতা।

ধর্ষণ মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, আটককৃত আসামী সাইফুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪