বিশ্বনাথে অটোচালক শাহিনকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

Ayas-ali-Advertise
1072
1072
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে একটি মারামারির ঘটনায় দায়ের করা মামলায় নিরপরাধ অটোচালক শাহিন আহমদকে আসামি করে গ্রেফতারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সহকর্মী অটোচালকরা।

শনিবার (১৩ জুন) দুপুরে ‘কালিগঞ্জ সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডের আঞ্চলিক কমিটি’র ব্যানারে বিশ্বনাথ পৌরসভার কালিগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, গত ৬ জুন সন্ধ্যায় কালিগঞ্জ বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির একটি ঘটনা ঘটে এবং এ ঘটনায় মামলা নং-৬ দায়ের করা হয়। তবে ওই মামলায় অটোচালক শাহিন আহমদকে ৩ নম্বর আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তারা অভিযোগ করেন।

বক্তাদের ভাষ্য, ঘটনার সময় শাহিন আহমদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাকে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে এবং মামলা দায়েরের মাত্র সাত ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়। তারা বলেন, পুলিশ যদি সঠিকভাবে সরেজমিন তদন্ত করত, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করত এবং স্থানীয় লোকজনের বক্তব্য গ্রহণ করত, তাহলে সহজেই প্রমাণিত হতো যে ঘটনার সময় শাহিন আহমদ ঘটনাস্থলে ছিলেন না।

তাদের দাবি, স্থানীয়ভাবে অনেকেই জানেন এবং প্রত্যক্ষভাবে দেখেছেন যে ওই সময়ে শাহিন আহমদ ঘটনাস্থলে ছিলেন না। কিন্তু রহস্যজনক কারণে যথাযথ তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করে তাকে দ্রুত গ্রেফতার করা হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং শাহিন আহমদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। একই সঙ্গে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

কালিগঞ্জ সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডের সিনিয়র সহ-সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক আহাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন স্ট্যান্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুছ সালাম, মেম্বার খাইরুল আমিন, নিপু চন্দ্র দাশ, ম্যানেজার আল আমিন, সদস্য আব্দুর রউফ, রোকন মিয়া, সেলিম মিয়া ও রাজু মিয়া, ব্যবসায়ী হুসাইন আহমদ এবং প্রত্যক্ষদর্শী খলিল মিয়া ও তুহিন আহমদ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪