আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই -বিশ্বনাথে ড. রেজা কিবরিয়া

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেক :: গণফোরাম’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন, দেশে আইন আছে কিন্তু, আইনের শাষন নেই। সরকার আছে, কিন্তু জনগণ ওই সরকারকে ভয় পায়। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। তাই গণফোরামের হাতকে শক্তিশালী করতে তিনি সবার প্রতি আহবান জানান।

তিনি বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ উপজেলা সদরস্থ একটি কমিউনিটি সেন্টারে গণফোরাম বিশ্বনাথ উপজেলা কমিটি গঠনের লক্ষে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের সভাপতিত্বে ও গণফোরাম নেতা আব্দুল মতিন রনির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনসার খান, সিলেট মহানগর গণফোরাম নেতা আজাদ মিয়া ও আনিছুর রহমান। এর আগে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা গণফোরাম নেতা মো: তৈয়বুর রহমান।

 

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪