বিশ্বনাথে মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে ১৮৯টি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মির্জারগাঁও পূর্বপাড়া গ্রামের মো. আরশদ আলীর ছেলে মংলা মিয়া (৫৬) এবং মির্জারগাঁও মাঝপাড়া গ্রামের মো. মিয়ার ছেলে সৈয়দ মিয়া (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাঁদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। এ সময় মংলা মিয়ার কাছ থেকে ১০০টি এবং সৈয়দ মিয়ার কাছ থেকে ৮৯টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুজন মাদক কারবারের সঙ্গে জড়িত।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বুধবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪