সিলেটে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এক সভায় ক্যাব সিলেট জেলা কমিটির নেতারা এবং অপর সভায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নির্বাহীরা অংশ নেন।
রোববার, ৩১ আগস্ট সিলেটের মেন্দিবাগ এলাকার জনকল্যাণ ভবনে ক্যাব সিলেট কার্যালয়ে প্রথম সভাটি অনুষ্ঠিত হয়। এতে ক্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জামান সিলেট জেলা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় সভাপতিত্ব করেন ক্যাব সিলেট জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি জামিল চৌধুরী। জেলা কমিটির সাধারণ সম্পাদক মহি উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় সাংবাদিক ইকবাল কবির, ছিদ্দিকুর রহমান, প্রবাসী আশিক চৌধুরী, রিয়াজ উদ্দিন আহমদ, আনোয়ার চৌধুরী, কামাল উদ্দিন আহমদ, শিলু মিয়া, আবুল আমিন, আলী আশরাফ চৌধুরী, শাহনাজ কুলসুম আরা ও আবু সাইদসহ বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির নেতারা অংশ নেন।
এ ছাড়া বালাগঞ্জ ক্যাবের সভাপতি শাহাব উদ্দিন শাহিন, সদস্য জিহাদ আহমদ, ওসমানীনগর ক্যাবের সদস্য সালমা বেগম ও তানিয়া ফারজানা, বিশ্বনাথ পৌর ক্যাবের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ উপজেলা ক্যাবের সভাপতি হোসাহিন আহমদ শাহীন, সদস্য স্বপ্না শাহিন, সমাজসেবক মাহমুদ হাসান রিপন ও হাসিনা বেগম, জকিগঞ্জ ক্যাবের সভাপতি সৈয়দ আছলাম হোসেন ও সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সমাজসেবক আব্দুল হামিদ, সাকিলা ফেরদৌস, কানাইঘাট ক্যাবের সদস্য নাহিদুল ইসলাম চৌধুরী, বিয়ানীবাজার ক্যাবের সদস্য নাসরিন বেগম, গোলাপগঞ্জ ক্যাবের সদস্য রোকশানা বেগম এবং দক্ষিণ সুরমা ক্যাবের সদস্য আকলিমা বেগম উপস্থিত ছিলেন।
দুপুরে দ্বিতীয় পর্বে সিলেটের বিভিন্ন এনজিওর নির্বাহী পরিচালকদের সঙ্গে মতবিনিময় করেন এ এইচ এম সফিকুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন আইডিয়া নির্বাহী পরিচালক নজমুল হক। নিরাপদ-এর নির্বাহী পরিচালক শাহাব উদ্দিন শাহিন সভা পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিরাই জনকল্যাণের নির্বাহী পরিচালক ও ক্যাবের বিভাগীয় সভাপতি জামিল চৌধুরী।
সভায় এওয়ার্ডের নির্বাহী পরিচালক এ কে এম আজাদ, এওয়ার্ডের প্রোগ্রাম হেড ফারুক আহমদ, এসডিএস (জকিগঞ্জ)-এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, এইচডিও (সিলেট সদর)-এর নির্বাহী পরিচালক মনসুর আলম, রিডো বাংলাদেশ (সিলেট সদর)-এর নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন, সুবাস (জকিগঞ্জ)-এর নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন, সবুজ বাংলা (বিশ্বনাথ)-এর নির্বাহী পরিচালক বদরুল ইসলাম, এভারগ্রিন (বিশ্বনাথ)-এর নির্বাহী পরিচালক রিপন হাসান মাহমুদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় ক্যাবের কার্যক্রম আরও জোরদার করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ক্যাব সিলেটের বিভিন্ন কমিটি ও এনজিওগুলোর মধ্যে সমন্বয় করে কাজ করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এতে শাহাব উদ্দিন শাহিনকে সমন্বয়ক এবং সৈয়দ আছলাম হোসেন ও সাংবাদিক বদরুল ইসলামকে সদস্য করা হয়েছে।
কমিটির পরবর্তী সভা আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠান শেষে এনজিও নেতারা ‘সুবাস’ কার্যালয় পরিদর্শন করেন। সুবাসের নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান।







