বীর মুক্তিযোদ্ধা নির্মল কান্ত দাশের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বীর মুক্তিযোদ্ধা নির্মল কান্ত দাশের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নির্মল কান্ত দাশ যুক্তরাষ্ট্রপ্রবাসী ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সহসভাপতি সঞ্জয় দাশ রিপনের বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা, বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল ওয়াহিদ ও তৈয়ব আলী, সাবেক ডেপুটি কমান্ডার রনজিত ধর রন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া।

এ ছাড়া শোক জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, সিলেট জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সদস্য নিশিকান্ত পাল, জ্যোতির্ময় দে মতি।

শোক প্রকাশকারীদের মধ্যে আরও রয়েছেন বিশ্বনাথ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সাবেক সভাপতি পিনাক চক্রবর্ত্তী, সাবেক সহসভাপতি রূপক কুমার দে, সাধারণ সম্পাদক শংকর ধর, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর ও সাংগঠনিক সম্পাদক প্রণবীর পাল নিলু।

বিশ্বনাথ উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দেব, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে ও সাংগঠনিক সম্পাদক সুমন দেব, বিশ্বনাথ উপজেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সভাপতি নেপাল দেব ও সাধারণ সম্পাদক চন্দন দেব, শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় ধাম সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রহলাদ দে ও সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পী এবং শ্রীশ্রী শনি বাড়ি পূজা কমিটির সভাপতি বিজয় দেও শোক প্রকাশ করেছেন।

এ ছাড়া বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি জাকির হোসেন কয়েছ, মিজানুর রহমান, কাজী জামাল উদ্দিন ও তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু ও এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ শহিদুর রহমান, অসিত রঞ্জত দেব, জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরন, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবিশ সদস্য মোস্তাক আহমদ মোস্তফা ও জাহান মিয়া এবং সংগঠক অজিত দেবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট দুপুর ১টা ২০ মিনিটের দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা নির্মল কান্ত দাশ মারা যান। গত রোববার বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার দিঘলী গ্রামে তাঁর নিজ বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়।

এর আগে দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ বিশ্বনাথ পৌর শহরের নতুনবাজার এলাকার টিএনটি রোডে তাঁর নিজ বাসভবনের সামনে আনা হয়। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪