সাংবাদিক নবীন সোহেলের পিতৃবিয়োগে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের শোক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য নবীন সোহেলের পিতা, বিশ্বনাথ পৌরসভার কাউপুর গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব সোনাফর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) নেতৃবৃন্দ।

বিইউজের আহ্বায়ক মশিউর রহমানের স্বাক্ষরে প্রেরিত ​এক শোক বার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

​নেতৃবৃন্দ বলেন, প্রবীণ ব্যক্তিত্ব সোনাফর আলীর মৃত্যুতে স্থানীয় সমাজ এক সম্মানিত অভিভাবককে হারাল। মহান আল্লাহ তায়ালা মরহুম সোনাফর আলীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার তৌফিক দান করেন।

উল্লেখ্য, সোনাফর আলী আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।-প্রেসবিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪