বালাগঞ্জ আ.লীগের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জ সংবাদদাতা :: বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ আগস্ট) বাদ মাগরিব উপজেলার আজিজপুর বাজারে এ মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম, হাফিজ আজিজুর রহমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি খলকু মিয়া, উপজেলা যুবলীগ নেতা শাহ জাহেদ আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য খন্দকার আব্দুর রকিব, অটোরিক্স (সিএনজি) শ্রমিক ইউনিয়ন আজিজপুর বাজার শাখার সভাপতি ইসমাইল আলী, সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ, শ্রমিক নেতা বুদু মিয়া, আব্দুল হামিদ, জুবেল আহমদ, সাইদুল ইসলাম, পায়েল মিয়া, নূরুল ইসলাম, খুরশেদ আলী, শাবেল আহমদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪