রমজানে ৬০০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করবে প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

alongkari union trustবিশ্বনাথনিউজ২৪ :: আগামী রমজান মাসে প্রায় ৬০০ গরীব অসহায় মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করবে প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। এ উপলক্ষে এক ফান্ডরেইজিং সভা গত ৮ এপ্রিল সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ট্রাস্টিদের কাছ থেকে প্রায় আড়াই হাজার পাউন্ডের প্রতিশ্রতি পাওয়া যায়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব মখদ্দুছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রশিদ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ট্রেজারার আব্দুস সালাম, প্রধান উপদেস্টা আবুল কালাম আজাদ, সহ সভাপতি মিরন মিয়া, আব্দুস ছোবহান, যুগ্ম সম্পাদক ইলিয়াস আলী পাশা, মেম্বারসীপ সেক্রেটারী আনছার আলী, ইসি সেম্বার মাসুক আলী, ট্রাস্টি শাহীনুর রহমান, আলকাছ আলী, হাজী আব্দুল নূর, মফজ্জুল আলী, আব্দুর রহমান, ময়নুল ইসলাম, তোতা মিয়া, শামীম আহমদ, আব্দুল খালিক, সেলিম আহমদ।
সভায় জানানো হয় বেশ কয়েকজন প্রবাসী সংগঠনের নতুন ট্রাস্টি হয়েছেন। তারা হচ্ছেন মনোহর আলী (কামালপুর), তেরাব আলী (অলংকারী) নূরুল ইসলাম (অলংকারী), মৌলানা রফিকুল ইসলাম (বড় খুরমা), ময়নুল ইসলাম (অলংকারী), সামসাদ মিয়া (অলংকারী)।
সভায় জানানো হয় ট্রাস্টের পক্ষ থেকে সম্প্রতিক সময়ে এলাকার দুইটি অসহায় পরিবার চিকিৎসা বাবত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তারা হচ্ছেন রামপুর গ্রামের অগ্নিদগ্ধ ফারুক মিয়ার পরিবারকে ৫০হাজার টাকা ও বড়তলা গ্রামের জমির আলীর মেয়ে চিকিৎসা সহায় বাবত ৬০হাজার টাকা দেয়া হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪