সিলেটের বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে ‘আলহাজ্ব মো. ফরিদ উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর ১ম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর (কাইমগঞ্জ) গ্রামের বাওনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. গোলাম আকবর জানান, প্রথমবারের মতো আয়োজিত এই মেধাবৃত্তি পরীক্ষায় খাজাঞ্চী ইউনিয়নের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের (সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেন) মোট ৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। বাওনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পদ্মা ও মেঘনা কক্ষে এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বাওনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী দাস।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্বনাথ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সমবায় বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ রিপন, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলতাফ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, স্থানীয় বিএনপি নেতা ধনাই মিয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুক মিয়া, বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি জমির উদ্দিন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন এবং বাওনপুর গ্রামের মবুল হোসেন, আব্দুশ শহীদ ও কাজী দেলোয়ার হোসেন।
শিক্ষকগণের মধ্যে কেন্দ্র পরিদর্শন করেন ছৈফাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্তী রানী রায়, পূর্ব বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথী রানী তালুকদার, ইলামেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রম্পা রানী দাস, দারুল আরকাম মাদ্রাসার সুপার ইসলাম উদ্দিন, বাওনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভুলু রানী দাস, শরিফা বেগম, ইমরান আহমদ, আলীম উদ্দিন ও মৌ তালুকদার, হাজারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মইনুল ইসলাম এবং বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুহেল মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নায়েফ আহমদ, ওয়ার্ড ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, সংগঠক হাসান, শাহেদ এবং ওমান প্রবাসী নাহিয়ান।
এদিকে, বৃত্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু এবং সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আলহাজ্ব মো. ফরিদ উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী মো. আক্তার হোসেন।





