ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্রের মিশিগান শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি মিশিগান শাখার সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এরপর ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব, জাতীয়তাবাদী চেতনা, গণতন্ত্র এবং জাতীয় ঐক্যের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা ও নেতৃত্বের প্রসঙ্গ উঠে আসে। বক্তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয়তাবাদী রাজনীতির গুরুত্ব তুলে ধরেন।
সভায় বক্তারা ৭ নভেম্বরকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, জাতীয় জীবনে ঐক্য, সংহতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে এ দিবসের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। বক্তারা প্রবাসে থেকেও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, জাতীয়তাবাদী আদর্শ ও সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি নাছিরুল হক শাহীন, মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা খন্দকার ইউসুফ কামাল, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল করিম এনাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা খান, সিলেট জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজু আহমেদ তালুকদার, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিমুজ্জামান রনি, যুক্তরাষ্ট্র জাসাসের সহসভাপতি এনাম উদ্দিন, মিশিগান জাসাসের সহসভাপতি রেজাউল করিম শামীম, সাধারণ সম্পাদক আহমেদ শরীফ মাহদী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন চৌধুরী লিটু, শাহদাত হোসেন মিন্টু, মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম তুহিন; আরমানী আছাদ, রাব্বি আহমেদ রবিন, গিয়াস তালুকদার, এনামুল করিম এনাম, সৈয়দ শাহাদত হোসেন, সালমান চৌধুরী, আব্দুস শহীদ, ইয়াহইয়া হক, জুনেদ আহমদ, ফয়সল হোসেন চৌধুরী, মুস্তাকুর রহমান রুমন, আফাজ উদ্দিন, শোভন আহমদ, সারোয়ার, শামীম, ইয়াহিয়া চৌধুরী, কামরুজ্জামান, ফরহাদ, জনি, রাশেদ, আব্দুল রফিক প্রমুখ৷
সভায় নেতৃবৃন্দ প্রবাসে দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও জাতীয়তাবাদী চেতনা তুলে ধরার ওপর গুরুত্ব দেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।-প্রেসবিজ্ঞপ্তি









