দক্ষিণ সুরমা জনকল্যান সমিতি ইউকের সুইন্ডন কাউন্সিল পরিদর্শন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

dhakkin surmaবিশ্বনাথনিউজ২৪ :: সুইন্ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলার জুনাব আলীর আমন্ত্রনে কাউন্সিল হলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছে দক্ষিণ সুরমা জনকল্যান সমিতি ইউকের নেতৃবৃন্দ। ১৯ মার্চ মঙ্গলবার দুপুরে সংগঠনের সভাপতি সেলিম আহমদ ও সাধারণ সম্পাদক শাহজাহান শিকদারের নেতৃত্বে টাউন হলে গেলে মেয়র তাদের স্বাগত জানান। এসময় কাউন্সিলের মেইন হলে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা বক্তারা দক্ষিণ সুরমার উপজেলার কৃতি সন্তান জুনাব আলী গত বছর সুইন্ডন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়ে সুষ্ঠু সুন্দরভাবে কাউন্সিল পরিচালিত করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এসময় বক্তারা ব্রিটেনের মেইনস্ট্রিম রাজনীতিসহ সর্বক্ষেত্রে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়।
সভায় আরো বক্তব্য রাখেন আব্দুল মজিদ লাল মিয়া, হোসেইন আহমদ, এম এ আলী, ফখরুল ইসলাম, ইলিয়াস আলী, গাজী ববুল মিয়া, খলিল মিয়া, ডালিম আহমদ, হাসান জাহেদ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪