বিশ্বনাথে নিষিদ্ধঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা পাপ্পু গ্রেফতার

Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ।

​শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতার হওয়া পাপ্পু উপজেলার রামপাশা ইউনিয়নের কাঠলীপাড়া গ্রামের ডা. পরেশ দাশের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪