বিশ্বনাথে পিএসসি পরীক্ষায় হলি চাইল্ড স্কুলের শতভাগ সাফল্য

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

DSC_0236নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে ২০১৫ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) শতভাগ সাফল্য অর্জন করেছে উপজেলার হলি চাইল্ড স্কুল। বিদ্যালয় থেকে ৬৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ২৫টি এ প্লাস সহ সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ফলাফলে আমরা সন্তুষ্ঠ। এ ধারা অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে, বিদ্যালয়ের শতভাগ সাফল্য অজর্ন করায় বিদ্যালয় কর্তৃপক্ষতে অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে ছবি তুলেন উপজেলা নির্বাহী অফিসারসহ অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল আখতার, সাবেক আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, বিদ্যালয়ের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, কৃষকলীগের সাধারন সম্পাদক বদরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।DSC_0217

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪